আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন বলেছে, প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তারা কোনো আলোচনা করছে না। চলমান সংলাপ প্রক্রিয়ায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডকে নিরস্ত্রীকরণের ইস্যু শর্ত বানানোর কথাও অস্বীকার করেছে ফাতাহ।
ফাতাহর মুখপাত্র ওসামা আল-কাওয়াসমি আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে বলেন, হামাসের অস্ত্রের বিষয়টি হচ্ছে ‘রেড লাইন’। তিনি বলেন, হামাসই গণমাধ্যমের কাছে নিরস্ত্রীকরণের বিষয়টি তুলেছে। তবে ফাতাহ চেয়েছে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে। তিনি বলেন, “নিরাপত্তা বাহিনী ছাড়া ফিলিস্তিনি সরকার গাজায় তার নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।”
এর আগে, গতকাল (সোমবার) হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাসের অস্ত্র কোনো আলোচনার বিষয়বস্তু হবে না বরং গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ও মিশর সরকার দীর্ঘদিন ধরে অবরোধ দিয়ে রেখেছে তা আলোচনায় প্রাধান্য পাবে। এ বিষয়ে হামাস ফিলিস্তিন সরকারকে চাপ দেবে।
খলিল আল-হাইয়া ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতীয় সংহতি বিষয়ক আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












