স্টাফ রিপোর্টার- কুয়েত ফায়ার ফোর্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেলে আল-জিলিব এলাকার একটি বাড়িতে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
দমকল বাহিনীর ‘সুমুদ সেন্ট্রাল’ এবং ‘আল-আর্দিয়া’ ফায়ার স্টেশনের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর পাশাপাশি তা যেন চারপাশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য কাজ শুরু করেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই অগ্নিকাণ্ডের ফলে পাঁচজন মানুষের মৃত্যু হয়েছে।
পরবর্তীতে ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুরো এলাকাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েত ফায়ার ফোর্স দেশের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের অগ্নিনিরাপত্তা ও প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সাথে জানমাল রক্ষা এবং এই ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরণের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।











