বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলার জ্যেষ্ঠ কুয়েত প্রবাসী মরহুম মোহাম্মদ হারুন মিয়ার স্মরণে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুয়েতের ফাহাহিল সিটির জনতা রেস্টুরেন্টে ‘বৃহত্তর সিলেট বিভাগ প্রবাসী কুয়েত’-এর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কুয়েত প্রবাসী ব্যবসায়ী আব্দুস ছালাম আজমল। প্রবাসী সংগঠক শহীদ খানের সঞ্চালনায় আয়োজিত এই দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিভিন্ন সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিত্ব। বক্তারা মরহুম হারুন মিয়ার কর্মময় জীবন এবং প্রবাসীদের কল্যাণে তাঁর নানা ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীম উদ্দিন, আবুল হাসেম এনাম, মুরাদুল হক চৌধুরী, কিং ফয়সল, আবু সাইদ কুতুবউদ্দিন, সুরুক মিয়া, মাওলানা কায়সার, শামসুল আলম ও এম ডি আজাদসহ অনেকে।

সম্পূর্ণ মাহফিলটি বাস্তবায়নে মূল ভূমিকায় ছিলেন আজাদ মিয়া, নুরুল হোসেন, মোহাম্মদ রুবেল খান, সিরাজ মিয়া, সাব্বির হোসেন, জাহাঙ্গীর, মুজিব জুমা, আনসার মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ শেষে মরহুম হারুন মিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












