কুয়েত প্রতিনিধি- কুয়েতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ হোসাইন এবং মোহাম্মদ সাইদুল হক সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাওহিদুল ইসলাম তালুকদার।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাউসার আহমদ সেলিম। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ ও প্রকৌশলী কে এম এরশাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন আহম্মদ আজিজ, তাওহিদুল আলম সিয়ান, হাসান জাবেদ, তাওহীদ চৌধুরী, কামাল উদ্দিন, টিপু চৌধুরী, আজিম উদ্দিন মনসুর, বেলাল উদ্দিন ও আবু জাফরসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম,আবু তৌহিদ, জাহাঙ্গীর আলম, কফিল,জহির, আজিমুল হক, হারুন রশীদ প্রমুখ।
মাহফিলের শুরুতে তাজুল ইসলাম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এবং নাত পরিবেশন করেন গিয়াসউদ্দিন। আমন্ত্রিত বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, ঐক্য ও অগ্রগতি কামনা করে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।











