বিশেষ প্রতিনিধি- কুয়েতের ফরওয়ানিয়া এলাকার টাক্কারা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌহিদ সিয়ান।
মোহাম্মদ সাইদুল হক সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সৈয়দুল হক আবদুল্লাহ এবং নাত পরিবেশন করেন সাইফুদ্দিন হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাওহিদুল আলম তালুকদার, প্রধান বক্তা ছিলেন মাওলানা কাউসার।
বিশেষ বক্তা ছিলেন মাওলানা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু নাছের,আইয়ুব আলী, মাওলানা বেলাল,নাজিম উদ্দিন,আব্দুল মালেক,আবু জাফর, মাওলানা বাবর,ইসমাইল, জাহাঙ্গীর আলম,রফিক উদ্দীন মাহবুব করিম প্রমুখ।

অনুষ্ঠানের মূল পর্বে সর্বসম্মতিক্রমে গঠিত আহবায়ক কমিটির সদস্য, জুরি বোর্ডের সদস্য এবং প্রাথমিক সদস্য ফরম সংগ্রহকারী উপস্থিত কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৬-২০২৮ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে মাওলানা মুহাম্মদ হোসাইন আল কাদেরীকে সভাপতি, সাইদুল হক সাঈদকে সাধারণ সম্পাদক, আজিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং কামাল হোসেনকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শেষে, দেশ-বিদেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।











