আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে লক্ষ্য করে এ পর্যন্ত ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি বিন সালেহ আল মালকি বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। সৌদি গ্যাজেট।
তিনি বলেন, মঙ্গলবার রিয়াদ লক্ষ্য করে সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল সেটি সৌদিতে আঘাত হানার আগেই জোটের তরফ থেকে বাধা দেয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।
রিয়াদের বাদশাহ সালমান বিমানঘাঁটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের প্রতি বিশ্বের সমর্থনকে স্বাগত জানায় জোট।
তিনি এক ঘোষণায় বলেন যে, বৈধ সরকারই ইয়েমেনের ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি ওই অঞ্চলে ইরানের হস্তক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, সৌদি আরবে ইয়েমেন থেকে ক্রমাগত ক্ষেপণাস্ত হামলা চালানো হলেও জোটের তরফ থেকে ইয়েমেনি জনগণকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে।
সৌদির হামলায় এখন পর্যন্ত ১১ হাজার হুথি মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়ারা হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












