আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ব্রিটিশ দুতাবাসে কর্মরত নারী কর্মকর্তার সন্দেহভাজন খুনীকে নিরাপত্তা বহিনীর সদস্যরা সোমবার গ্রেফতার করেছে।
গত শনিবার বৈরুতের একটি হাইওয়েতে রেবেকা ডিকস নামের ব্রিটিশ দূতাবাসের নারী কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ।
বৈরুতের একজন পুলিশ কর্মকর্তা রেবেকার হত্যার সাথে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। খবর এএফপি’র।
পুলিশ দাবি করেছে, রেবেকার হত্যার পিছনে কোন রাজনৈতিক কারন নেই। হত্যার আগে যৌন হয়রানির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
নিহত রেবেকার পরিবার, ইউকে এ্যাম্বেসি ও তার কর্মস্থল ডিএফআইডি তার মৃত্যুতে শোক প্রকাশ করলেও হত্যাকান্ড সম্পর্কে কোন তথ্য দেয়নি।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












