আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান শেখ নাবিল কাউক বলেছেন, তার সংগঠন যেকোনো সামরিক পরিস্থিতি মোকবেলায় প্রস্তুত রয়েছে। ইসরাইলকে দিয়ে লেবাননে সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি ইঙ্গিত করে নাবিল কাউক এ কথা বলেছেন।
তিনি বলেন, “লেবাননের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়া কী হবে ইহুদিবাদী শত্রুরা তা ভালো করেই জানে। তারা সে পরিণতির সামাল দিতে পারবে না।” তিনি আরো বলেন, হিজবুল্লাহর অবস্থান অত্যন্ত সংহত, ফলে কোনোকিছুই হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না। বিজয় নিশ্চিত করতে এবং যেকোনো আগ্রাসন ঠিকিয়ে দিতে হিজবুল্লাহ এখন সম্পূর্ণভাবে সক্ষম।
এর আগে, গত ১০ নভেম্বর দেয়া ভাষণে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, লেবাননের ওপর হামলা চালানোর জন্য ইসরাইলের কাছে আবেদন জানিয়েছে সৌদি আরব। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে সৌদি আরব লেবাননকে ধ্বংস করতে চায় বলেও তিনি মন্তব্য করেছিলেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












