দীপিকা পাড়ুকোন, রনবীর সিং এবং প্রিয়াংকা চোপড়া অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘বাজিরাও মাস্তানি’র মুক্তির স্থগিতাদেশ চেয়ে ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন চার ব্যক্তি। এই চার জনের দাবি, তাঁরা পেশওয়া বাজিরাও এবং মাস্তানির উত্তরাধিকারী (অষ্টম প্রজন্ম)।
এই জনস্বার্থ মামলা বেশ কিছুটা চাপে ফেলেছে ছবির প্রযোজক-পরিচালক সঞ্জয়লীলা বানশালী। এই ছবিতে বাজিরাওয়ের ভূমিকায় রয়েছেন রণবীর সিং এবং মাস্তানির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।
সঞ্জয়লীলা বনশালী প্রযোজিত-পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটির প্রচারে এবং গানগুলিতে যা দেখানো হচ্ছে, যেভাবে বাজিরাও এবং মাস্তানিকে দেখানো হয়েছে, তাতে তাঁদের বংশের সম্মানহানি হয়েছে, এমনটাই দাবি ওই চার আবেদনকারীর একজন আওয়াইস বাহাদুরের। আওয়াইস আরও জানান, বানশালির ছবিটিতে ঐতিহাসিক সত্যকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মুনাফার কথা মাথায় রেখে বিনোদনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় তিনশো বছর আগে, ১৭২০ থেকে ১৭৪০ খ্রীষ্টাব্দ পর্যন্ত (আমৃত্যু), মারাঠার চতুর্থ ছত্রপতি সাহুজি রাজে ভোসলের সেনাপতি ছিলেন বাজিরাও। তাঁর জীবনের ৪১টি যুদ্ধে কখনও তাঁকে পরাজিত করা যায়নি। ১৭৪০-এ অসুস্থ হয়ে মাত্র ৩৯ বছর বয়সে হঠাত্ তাঁর মৃত্যু হয়। এই দোর্দণ্ডপ্রতাপ মারাঠা সেনাপতি বাজিরাওকে নিয়েই আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘বাজিরাও মাস্তানি’। আর তার আগেই ছবিটির মুক্তিতে স্থগিতাদেশ এই জনস্বার্থ মামলা। যদিও সঞ্জয়লীলা বানশালী, রণবীর-দীপিকা-সহ অনেকেই এখন মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। কিন্তু তা সত্বেও ছবির ব্যবসা কিছুটা হলেও মার খাওয়ার আশঙ্কা থেকেই যায়। বা উল্টোটাও হতে পারে!
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












