আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে দ্রুতগতির ট্রেনে ধাক্কায় মৃত্যু হল ১ শাবকসহ ৬টি হাতির।
শনিবার রাত ১ট নাগাদ লাইন পার করার সময় গুয়াহাটি-নাহারলাগুন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় হাতিগুলির। ঘটনাটি ঘটেছে আসামের সোনিতপুর জেলার বালিপাড়া এলাকায়।
আসামের বনবিভাগ সূত্রে খবর, গত কয়েক বছরে সোনিতপুর এলাকায় জঙ্গল কেটে বসতি স্থাপন হয়েছে দীর্ঘ এলাকাজুড়ে। নষ্ট হয়ে যাচ্ছে বন্যপ্রাণীদের বসবাসের পরিবেশ। ফলে, তারা জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ঢুকে হামলা চালাচ্ছে।
শনিবার রাতেও, সোনিতপুরের বালিপাড়ায় একটি হাতির দল রেললাইন পার করে গ্রামের দিকে যাচ্ছিল বলে ধারণা বনবিভাগের। কিন্তু সেই সময় ওই লাইনে দ্রুতগতিতে আসছিল গুয়াহাটি-নাহারলাগুন এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫টি পূর্ণবয়স্ক হাতি ও একটি হস্তিশাবকের।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












