আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে শেষ মুহূর্তের দর কষাকষি করতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিকাংশ শর্তই সোমবারের বৈঠকে থেরেসা মে মেনে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইইউ থেকে বিচ্ছেদের জন্য ইতিমধ্যে জরিমানা হিসেবে ৫০ বিলিয়ন ইউরো দিতে রাজী হয়েছে লন্ডন। তবে নির্বাসিত নাগরিকদের অধিকার এবং আয়ারল্যান্ডের দ্বীপের ওপর যুক্তরাজ্য-ইইউ সীমান্ত নিয়ে এখনো মতানৈক্য হয়নি।
ব্রাসেলসের কর্মকর্তা ও কূটনীতিকরা গোটা সপ্তাহই আশার বাণী শুনিয়েছেন। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, সোমবার মধ্যাহ্ন ভোজনের পর থেরেসা মে’র আলোচনার ওপরই অনেক কিছু নির্ভর করছে।
ইইউ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমার বেশ ভালো অনুভূতি হচ্ছে। কিন্তু ফলে নিয়ে আমি ভবিষ্যদ্বানী করছি না।’
আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী্য থেরেসা মে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লড জাংকার ও ব্রেক্সিট নিয়ে আলোচনাকারী মাইকেল বারনিয়ারের সঙ্গে স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে বৈঠকে বসবেন। আগামী সপ্তাহে ভবিষ্যৎ বাণিজ্য বিষয়ক আলোচনা শুরুর আগে ব্রেক্সিট নিয়ে এই আলোচনা শেষ হবে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












