আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া বলেছেন তাঁর সরকার জম্মু-কাশ্মীরকে স্বায়ত্বশাসন দিতে আগ্রহী ছিল। আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সরকার এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিত।
কর্ণাটক রাজ্যের তুমকুরে রবিবার সংখ্যালঘুদের এক র্যালিতে বক্তৃতায় দেবেগৌড়া এ কথা বলেন।
কাশ্মীর সমস্যার একটা স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমার সরকার জম্মু-কাশ্মীরকে স্বায়ত্বশাসন দিতে আগ্রহী ছিল এবং এ লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার দরকার ছিল।
বিশ্ব মানবাধিকার দিবসে অচল কাশ্মীর সারা বিশ্বে যখন রবিবার ”বিশ্ব মানবাধিকার দিবস” পালিত হচ্ছিল, কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও বিভিন্ন জেলাশহর সেদিন অচল হয়ে ছিল।
এদিন কাশ্মীরের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাজধানী শ্রীনগরে বিক্ষোভ করতে চাইলেও কর্তৃপক্ষের বাধার মুখে তা ভণ্ডুল হয়ে যায়। এসব সংগঠন সেদিন সর্বাত্মক ধর্মঘটও ডাকে।
ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও জেলাশহরগুলোতে সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। যানবাহন চলাচলও ছিল অতি কম।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রীনগরে বিপুলসংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। কাঁটাতার দিয়ে ব্যারিকেড দেয়া হয়। কয়েক জায়গায় পথচারি চলাচল পর্যন্ত নিষিদ্ধ করা হয়।
এর মধ্যেও কোথাও কোথাও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। তারা স্লোগান দেয় : ”ভারতের গণতন্ত্র আমাদের মানবাধিকার খেয়ে ফেলছে” ”কাশ্মীর জ্বলছে, বিশ্ববিবেক জাগো”। সূত্র : রাইজিং কাশ্মীর
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












