আন্তর্জাতিক ডেস্ক : কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদির আগ্রাসী নীতির সর্বশেষ টার্গেট হচ্ছে লেবানন। সেই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে সৌদি আরব।
লন্ডনে একটি গোলটেবিলে বৈঠকে বক্তব্য দেয়ার সময় কাতারের এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, “সৌদি আরবের সিদ্ধান্তে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন এবং রিয়াদ সফরে গেলে তাকে এ কাজ করতে বাধ্য করা হয়।”
আলে সানি বলেন, “লেবানন একটি ভঙ্গুর রাষ্ট্র। দেশটিতে বড় ধরণের রাজনৈতিক শূণ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগের জন্য চাপ দেয়া হচ্ছে। এটি প্রত্যেকের জন্য স্পর্ষকাতর বিষয় এবং এটি একটি ধ্বংসাত্মক নীতি।” তিনি আরো বলেন, “বড় রাষ্ট্র হয়ে সৌদি আরব একটি ছোট রাষ্ট্রের প্রতি শক্তিমত্তা প্রদর্শন করছে। সৌদি আরবের এ আচরণ আমরা কাতারে দেখেছি এবং এখন লেবাননের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি দেখছি।”
তিনি বলেন, “আমরা সর্ব শক্তিমান আল্লাহকে এবং আমাদের সব মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেয়ার আগেই তারা এর মোকাবেলা করেছেন। শুরু থেকেই এ পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা না করা হলে আমাদেরকে ভয়ানক অবস্থার মধ্যে পড়তে হতো।” (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












