আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইসলামপন্থীদের চরম বিক্ষোভের মুখে চাপে পড়ে অবশেষে পদত্যাগ করলেন দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদ। রোববার রাতে পদত্যাগ করেন তিনি।
প্রায় তিন সপ্তাহ ধরে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন দেশটির জনগণ।
প্রসঙ্গত, তেহরিক-ই-লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পার্টির নির্বাচনী ইশতেহারের একটি অংশে ইসলামের নবী মুহাম্মদের নাম বাদ পড়ে যায়। সেই ঘটনার জেরে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা।
এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন আইনমন্ত্রী। তার দাবি, ভুলবশত এরকম হয়েছে। তারপরেও আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তবে আইনমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে বিক্ষোভের অবসান ঘটেছে।
সূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












