আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান যেকোনো সময় পরমাণু যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারে বলে রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকা। আটলান্টিক কাউন্সিলের এশিয়া ইন দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজে এই রিপোর্টটি প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে যে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চলছে তা শুধু দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না। সেই সঙ্গে এটি পাকিস্তানের পরমাণু যুদ্ধের পথকে প্রশস্ত করছে অনেকাংশে।
রিপোর্ট অনুযায়ী, এই ধরনের পরমাণু পরীক্ষা পাকিস্তানকে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করতে পারে। বিশেষ করে সামরিক ঘাঁটি। যেখানে পরমাণু অস্ত্রশস্ত্র রাখা হয়। সেখানেই জঙ্গিরা হামলা চালায়। এই ধরনের সংবেদনশীল ঘটনায় ঘটনাস্থলের ভিতরকার লোকই যে জড়িত থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটি নিশ্চিতাকারে বলাই যায়।
এই হামলার ফলেই এই সমস্ত সামরিক ঘাঁটি থেকে পরমাণু অস্ত্রশস্ত্রগুলি জঙ্গিদের হাতে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। যার জেরেই পাকিস্তানের নিরাপত্তা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হয়ে পরে।
রিপোর্ট অনুযায়ী, এই পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি যা আধুনিকীকরণ করা হয়, যেমন নতুন এবং উন্নত ডিজাইনের সাথে পুরানো সিস্টেমের প্রতিস্থাপন করা হচ্ছে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












