আন্তর্জাতিক ডেস্ক : চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল মঙ্গোলিয়ার একটি আদালত মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও বিখ্যাত সম্রাট চেঙ্গিস খানকে অবমাননার অভিযোগে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।
১৯ বছরের ওই তরুণ চেঙ্গিস খানের ছবি পদদলিত করার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। আদালতে তার বিরুদ্ধে জাতিগত ঘৃণা ছড়িয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
ওই তরুণের ছড়িয়ে দেয়া ভিডিও দ্রুততম সময়ের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। চীনের ইন্টারনেট সেন্সর বিভাগ অবশ্য পরে ভিডিওটি ডিলিট করে দেয়।
মঙ্গোলিয়ার নাগরিকরা চেঙ্গিস খানকে সম্মানের চোখে দেখে। খ্রীস্টিয় ত্রয়োদশ শতাব্দিতে উত্তর ও পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি। নিজ সাম্রাজ্যের বিস্তার ঘটাতে গিয়ে চেঙ্গিস খান হাজার হাজার বনি আদমকে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু মঙ্গোলিয়ায় তিনি এখনো জাতীয় বীরের মর্যাদা পান।
এক সময় চেঙ্গিস খানের সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। মৃত্যুর আগে তিনি তার মৃতদেহ গোপনে দাফন করার ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন।
এ কারণে যেসব সৈন্য চেঙ্গিস খানের মরদেহ দাফন করেছিল বাড়ি ফেরার পথে তাদের সবাইকে হত্যা করা হয়। এ ছাড়া, তার কবর ও আশপাশের বিশাল এলাকা জুড়ে এক হাজার ঘোড়া এমনভাবে চালানো হয় যাতে তার কবরের অস্তিত্ব কেউ খুঁজে না পায়।
চেঙ্গিস খানের মৃত্যুর ৮০০ বছর পর আজো তার কবর খুঁজে পাওয়া যায়নি। গবেষকরা অবশ্য এখনো তার কবরটি উদ্ধারের আশা ছাড়েননি।
(পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












