আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫৩ জন।
জাতিসংঘ মিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সেমুলিকি শহরে ওই ঘাঁটিতে অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স নামের ওই বিদ্রোহী গ্রুপের হামলার পর থেকে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
বিবিসি লিখেছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল তানজানিয়ার শান্তিরক্ষীরা। ডিআর কঙ্গোর সামরিক বাহিনীর পাঁচ সদস্যও হামলায় নিহত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষীদের ওপর সবচেয়ে রক্তক্ষয়ী হামলা হিসেবে বর্ণনা করেছেন। নিহত শান্তিরক্ষীদের দেশ তানজানিয়ার মানুষের কাছে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
ডিআর কঙ্গোতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশনের প্রধান মামান সিদিকু বলেন, “আমি এই হামলার কঠোর নিন্দা জানাই। হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের পদক্ষেপই আমরা নেব।”
জাতিসংঘ শান্তি মিশনের দায়িত্বে থাকা আন্ডার সেক্রেটারি জেনালে জ্য-পিয়েরে ল্যাঁক্রুয়ার বলেছেন, ওই ঘাঁটিতে আরও সৈন্য পাঠানো হয়েছে এবং আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












