আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গেছেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের মারাত্মক কূটনৈতিক সংকট শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার দোহা সফরে গেলেন।
মঙ্গলবার এরদোগান রাজধানী দোহায় পৌঁছান এবং এরইমধ্যে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে আলোচনা করেছেন। মাস খানেক আগে কাতারের আমির আংকারা সফর করেছিলেন এবং সে সময় দু নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কাতার সফরের সময় এরদোগান তুর্কি-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির তৃতীয় বৈঠকে যোগ দেবেন। বৈঠকটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা।
কাতার সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, তার স্ত্রী এমিন এরদোগান এবং তুরস্কের সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারসহ একটি প্রতিনিধিদল। এরদোগানকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়াহ।
সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং ইরান ও তুরস্ক খাদ্যসহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












