আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক সমাবেশে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এর আগে, পুতিন ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত দু’দফা রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী এবং ২০১২ সাল থেকে তৃতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেবেন কী না এতদিন এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি পুতিন।
এদিকে, আগামী নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা না হলেও, আগামী মার্চে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, নির্বাচন যখনই হোক তাতে আবারও বিশাল ব্যবধানে পুতিন জয় পাবেন বলেই ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরর করা এক জরিপে দেখা গেছে ৮২ শতাংশ রুশ নাগরিক পুতিনকে তাদের প্রেসিডেন্ট হিসেবে চাচ্ছেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












