যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার তিনি পড়ে গিয়ে ঘাড়ে ব্যথা পান। এরপর পোর্টল্যান্ডের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর এএফপি’র।
চিকিৎসকরা জানান, পড়ে যাওয়ায় সাবেক এই প্রেসিডেন্টের ঘাড়ের হাড় ভেঙে গেছে। তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে।
টুইটারে এক বার্তায় বুশের মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ জানান, বুশের অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে গলায় একধরণের বন্ধনী পড়তে হবে। তিনি বলেন, নিজের বাড়িতেই অসাবধানবশত পড়ে যান বুশ।
জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা। তার বয়স ৯০ বছর।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ












