নিউ হরাইজন্স মহাকাশযান থেকে পাঠানো বামন গ্রহ প্লুটোর ছবি থেকে দেখা যাচ্ছে, প্লুটোর বুকে পৃথিবীর মতোই বড় আকারের বরফের পাহাড় রয়েছে।
নাসার মনুষ্যবিহীন মহাকাশযান থেকে তোলা এই ছবিগুলোই এখনো পর্যন্ত প্লুটোর সবচেয়ে বিস্তারিত ছবি।
মেরিল্যান্ডে নাসার অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রে আমন্ত্রিত অতিথিদের যখন প্লুটোর ঐ ছবিগুলো দেখানো হয়, তখন সেখানে দর্শকদের মধ্যে বিস্ময় এবং মুহুর্মুহু করতালি দেখা যায়।
বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এখন এটি পরিষ্কার যে প্লুটো নিস্তেজ এবং মৃত কোন গোলকপিন্ড নয়।
তিনি বলেন, সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হচ্ছে প্লুটোর পৃষ্ঠে খুব স্বল্পসংখ্যক গর্ত দেখা গিয়েছে। এর অর্থ হতে পারে প্লুটো এবং এর চাঁদগুলো এখনো জীবন্ত রয়েছে।
বুধবার বিজ্ঞানীরা নিউ হরাইজন্সের তোলা বামন গ্রহ প্লুটোর ছবিগুলো প্রথমবারের মতো প্রদর্শন করেন। প্লুটোর পাশ দিয়ে উড়ে যাবার সময় এই ছবিগুলো তোলে মহাকাশযানটি।
প্লুটো অভিযানের প্রধান বিজ্ঞানী এ্যালান স্টার্ন মন্তব্য করেন, “এখন আমরা এমন একটি বিচ্ছিন্ন, ছোট গ্রহ পেয়েছি যেটি সাড়ে চারশো কোটি বছর পরেও সক্রিয় রয়েছে।”
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ












