আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ডিসেম্বরে প্ররোচিত হয়ে লন্ডন থেকে উগ্র সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) সন্ত্রাসীদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশি বংশোদ্ভুত কিশোরী শারমিনা বেগম (১৫)।

বাংলাদেশের জামায়াতে ইসলামী সমর্থক সংগঠন ইস্ট লন্ডন মসজিদভিত্তিক মহিলা শাখা ইসলামিক ফোরাম ইউরোপের (আইএফই) দিয়ে প্ররোচিত হয়েই সে আইএসআইএসে যোগ দেয় বলে ব্রিটিশ মিডিয়া জানায়।
আর নিজের যোগদানের তিনমাস পর শারমিনার প্ররোচনাতেই পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিন একাডেমির আরো তিন কিশোরী আইএসে যোগ দেয়।
শনিবার ব্রিটেনের জনপ্রিয় দৈনিক ডেইলি মেইল এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
মেইল’র রিপোর্টে বলা হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যুর পর শারমিনা নিজের জীবনধারা বদল করে ইস্ট লন্ডন মসজিদে যাতায়াত শুরু করে। সেখানেই তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আইএফই’র মহিলা শাখা ‘সিস্টার্স ফোরাম’র।

এটি সংগঠনের সদস্যদের কাছে ‘মুসলিমাত’ হিসেবেও পরিচিত। মেইল রিপোর্টার তার তথ্যের সপক্ষে প্রমাণ হিসেবে শারমিনার আত্মীয়-স্বজনের কিছু মন্তব্য উপস্থাপন করেন তার প্রতিবেদনে।
৭১-এর যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের নাম উল্লেখ না করে ইস্ট লন্ডন মসজিদভিত্তিক সংগঠন আইএফই’র বিরুদ্ধে এর আগেও উগ্রবাদ সম্পৃক্ততার বিতর্ক উঠেছে এমন মন্তব্য করে রিপোর্টে বলা হয়, এই সংগঠনটির একজন প্রতিষ্ঠাতা সন্দেহভাজন মুসলিম এক্সট্রিমিস্ট, যিনি ১৮ খুন ও যুদ্ধপরাধের অভিযোগে বাংলাদেশে অভিযুক্ত।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ












