আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ বলেছেন, সৌদি আরবের ঘোষিত জোট মুসলিম বিশ্বে অনৈক্য বাড়াবে। এটি সন্ত্রাসবিরোধী কোনো জোট নয় বলে তিনি ঘোষণা করেন।
আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, সৌদি আরব তার নেতৃত্বে যে জোট গঠনের ঘোষণা দিয়েছে তার লক্ষ্য সন্ত্রাসবাদ দমন নয় বরং সৌদি রাজপরিবার চলমান সংকট থেকে রক্ষা পেতে এ পদক্ষেপ নিয়েছে।
জেনারেল আসলাম বেগ বলেন, সৌদি নেতৃত্বে ইয়েমেনে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। হাজার হাজার ইয়েমেনি শরণার্থীতে পরিণত হয়েছে।
তিনি প্রশ্ন করেন, যেসব দেশকে নিয়ে জোট গঠন করা হয়েছে সেসব দেশ থেকেই সন্ত্রাসবাদ দূর করা সম্ভব হয় নি। তাহলে তারা কীভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমন করবে? তিনি বলেন, পাকিস্তানেইতো সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হয় নি।
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে সৌদি আরবের ঘোষিত জোটের প্রধান করা হয়েছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












