আন্তর্জাতিক ডেস্ক : “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার জন্যই পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি তেহরান সফর করেছেন। এ সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের ভিত্তি মজবুত হবে।”
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামাবাদভিত্তিক ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ’র নির্বাহী পরিচালক ও সাবেক রাষ্ট্রদূত আলী সারোয়ার নাকভি।
তিনি আরো বলেছেন, “পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাম্প্রতিক ইরান সফর এ কথাই ইঙ্গিত দিচ্ছে যে, দু দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। আমি মনে করি জেনারেল বাজওয়ার ইরান সফর হচ্ছে একটা কাঙ্ক্ষিত ঘটনা।”
তেহরান সফরের সময় পাক সেনাপ্রধান ইরানের শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ঘোষণা করেছেন, ইরান-পাকিস্তান সীমান্ত হবে ‘শান্তির সীমান্ত’।
বহু বছর পর পাক সেনাপ্রধানের এ সফর দু দেশের সামরিক বাহিনীর জন্য লাভজনক হয়ে উঠবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের নিরাপত্তা গবেষক আলী সারোয়ার নাকভি। তিনি বলেন, পাক-ইরান সামরিক পর্যায়ে এ সহযোগিতা কোনো দেশের বিরুদ্ধে নয় বরং দু দেশের সামরিক শক্তি জোরদার হবে। এছাড়া, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেয়ার বিষয়ে যে আলোচনা হয়েছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ৫ নভেম্বর পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইরান সফর করেন। মধ্যপ্রাচ্যে যখন চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তখন তিনি এ সফর করলেন। তার সফরকে সামরিক বিশ্লেষকরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












