বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার বন্ধের কাজ ‘প্রায় শেষের পথে’ বলছে মার্কিন সরকার।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র জশ আর্নেষ্ট বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জাতিয় নিরাপত্তার স্বার্থেই করা হবে।
গুয়ান্তানামো বে থেকে ১২২ জন বাদে বাকি সব কারাবন্দীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে প্রথম দফায় নির্বাচিত হওয়ার দুমাসের মাথায় ২০১০ সালের মধ্যে এটি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন।
তবে কংগ্রেসের বিরোধিতার মুখে তা সম্ভব হয়নি।
২০০২ সালে জর্জ বুশ প্রেসিডেন্ট থাকাকালীন এই বন্দিশালার প্রবর্তন করেন।
তার সরকারের ভাষায় যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ব্যক্তিদের আটক রাখতে এটি করা হয়েছে।
কিন্তু এই কারাগারে কোন ধরনের আনুষ্ঠানিক অভিযোগপত্র ছাড়া বন্দিদের আটক রাখা ও তাদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের ব্যাপক অভিযোগ ওঠে।
কারাগার থেকে বেরিয়ে অনেক বন্দি তার বর্ণনা দিয়েছেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












