আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে আদামাওয়া জেলায় মুসল্লিরা নামাজ পড়তে এলে ওই হামলা চালানো হয়।
পুলিশ কর্মকর্তা ওথমান আবুবকর জানান, বয়সে তরুণ আত্মঘাতী হামলাকারী মুসল্লিদের লক্ষ্য করে হামলাটি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও আফ্রিকার এ অঞ্চলে এর আগে এ ধরনের হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সম্পৃক্ততা পাওয়া যায়।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












