আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে এক পুলিশ সদস্য তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছে। ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
শনিবার সারসেলস শহরে এ ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে ওই পুলিশ সদস্যের প্রেমিকার বাবা ও দুই পথচারী। এছাড়া আহত হয়েছে প্রেমিকার মা ও বোন।
প্যারিসের উত্তরের শহর সারসেলসের মেয়র জানিয়েছেন, সম্প্রতি ওই নারী পুলিশ সদস্যটিকে জানিয়েছিল, তিনি আর সম্পর্ক টিকিয়ে রাখতে চান না।
ফরাসি সংবাদমাধ্যম লা মন্ড জানিয়েছে, ওই পুলিশ সদস্য তার আগ্নেয়াস্ত্র দিয়ে প্রথমে দুই পথচারীকে গুলি করে। এরপর সে গাড়িতে থাকা তার প্রেমিকার চেহারায় গুলি করে। এক পর্যায়ে সে প্রেমিকার মা, বোনা ও বাবাকেও লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপরই সে আত্মহত্যা করে। ওই পুলিশ সদস্যের মৃতদেহ ঘটনাস্থলের কাছেই একটি বাড়ির বাগান থেকে উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












