আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
বাগদাদে একটি সম্মেলনে তিনি বলেন, ইরাকের সীমান্তবর্তী যে এলাকা আইএসের দখলে ছিল তা নভেম্বরে সম্পূর্ণভাবে ইরাকের নিয়ন্ত্রণে চলে এসেছে। অন্যদিকে, দেশটির সেনাবাহিনীর দেওয়া একটি পৃথক বিবৃতিতে ইরাককে সম্পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করা হয়েছে।
শনিবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল এখন আমাদের সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আপাত দৃষ্টিতে আমরা এ যুদ্ধে জয়ী’।
তবে বেশ কিছু আইএস যোদ্ধা এখনও সিরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এদের অনেকেই তুরস্কের সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ২০১৪ সালে ‘খেলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী সংগঠন আইএস ইরাক ও সিরিয়ার একটি বড় অঞ্চল দখল করে নেয়। সংগঠনটির হাতে জিম্মি হয় সেখানকার প্রায় এক কোটি বাসিন্দা।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












