সিলেটে জালালাবাদ গ্যাসক্ষেত্রে জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯ নামে তিনটি নতুন কূপ উদ্বোধন করা হয়েছে। এ তিনটি কূপ হতে দৈনিক ১৩০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। শেভরন বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাসক্ষেত্রে ব্লক-১৩ এবং ব্লক-১৪-এ কূপগুলো খনন করে।
রবিবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমান হওয়ায় জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা মেটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপি গ্যাসকে কাজে লাগানো হচ্ছে। প্রতিমন্ত্রী গ্যাসক্ষেত্রগুলোতে গ্যাস উত্তোলনসহ নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি শেভরনের সিএসআর কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশিদের প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানে শেভরনের আরো এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন বক্তব্য রাখেন। ২০১৬ সালের প্রথম দিকে আরো একটি নতুন কূপ জেবি-৮ উদ্বোধন করা হবে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত












