স্টাফ রিপোর্টার- কুয়েতের বিশিষ্ট কমিউনিটি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আবুল হাশেম এনামের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীর এই নেতার সুস্থতার জন্য দেশবাসীর পাশাপাশি কুয়েতের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আবুল হাশেম এনাম বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিচ্ছেন।
তাঁর এই হঠাৎ অসুস্থতার সংবাদে কুয়েতের প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাঁর সুস্থতা কামনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “আবুল হাশেম এনাম কুয়েতের প্রবাসীদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন এবং কমিউনিটির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও জনঘনিষ্ঠ নেতার অসুস্থতা আমাদের জন্য অত্যন্ত বেদনার।”।
নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, কুয়েতস্থ সকল প্রবাসী বাংলাদেশি ও শুভানুধ্যায়ীদের প্রতি অসুস্থ নেতার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












