নিজস্ব প্রতিবেদক: কুয়েতে এক এশীয় প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অননুমোদিত লেনদেনের মাধ্যমে ৮ হাজার কুয়েতি দিনারেরও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আহমাদি গোয়েন্দা বিভাগ।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত এক সন্দেহভাজন ব্যক্তি কোনোভাবে তার ব্যাংক কার্ডের গোপন তথ্য (ডিটেইলস) সংগ্রহ করে এবং তার অজান্তেই অ্যাকাউন্ট থেকে একাধিকবার লেনদেনের মাধ্যমে মোট ৮ হাজার দিনারের বেশি অর্থ সরিয়ে নেয়।
এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য বিষয়টি আহমাদি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তি কীভাবে তার ব্যাংকিং তথ্যে প্রবেশাধিকার পেল, তা উদ্ঘাটনে কাজ করছেন। পাশাপাশি অ্যাকাউন্টের লেনদেন পরীক্ষা ও খোয়া যাওয়া অর্থের গতিপথ শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পর জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












