রাঙ্গুনিয়া প্রতিনিধি, জগলুল হুদাঃ উত্তর রাঙ্গুনিয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্রের মো. আশরাফ উল্লাহ নামের এক কক্ষ পরিদর্শককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। তিনি একই কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইংরেজি প্রথম পত্রের এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব পালনকালে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর মূখে বলে দেয়ার সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিমের সদস্যরা তাকে হাতেনাতে ধরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে বহিস্কার করেন বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিম সুত্র জানিয়েছেন। রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার ও রণজিত কুমার রায় উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করছিলেন।
ভিজিলেন্স টিমের রফিকুল ইসলাম তালুকদার কক্ষ পরিদর্শককে বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা শুরুর পর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন কালে একটি কক্ষে দায়িত্বরত পরিদর্শক অধ্যাপক আশরাফ উল্লাহ কক্ষের অভ্যন্তরে একটি হাই বেঞ্চের উপর বসে পরীক্ষার্থীদের বিভিন্ন উত্তর বলে দিচ্ছিলেন। এসময় আমরা কক্ষে ঢুকে তাকে এধরণের গর্হিত কাজ কেন করছেন এমন প্রশ্ন করলে তিনি বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিস্কারের জন্য শিক্ষা বোর্ডে লিখিত ভাবে সুপারিশ করা হয়। উত্তর রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মুহিবুল কবির জাহেদী পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অধ্যাপক আশরাফ উল্লাহকে অব্যাহতি দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দিতে বলেছেন। অভিযুক্ত অধ্যাপক আশরাফ উল্লাহ বলেন, আমি খাটো মানুষ তাই হাই বেঞ্চে বসে দায়িত্ব পালন করছিলাম। এসময় ভিজিলেন্স টিম কক্ষে ঢুকে আমাকে চার্জ করলে বাগবিতন্ডার সৃষ্টি হয়। পরে তারা অধ্যক্ষের সাথে কথা বলে কি করেছেন তা তিনি জানিনা বলে দাবী করেন।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












