মিরসরাই প্রতিনিধিঃ আবুধাবী প্রবাসী ফখরুল ইসলামের নির্দেশে জোর পূর্বক জায়গা দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভুক্তভোগীরা। বুধবার ১৫ সেপ্টম্বর সকালে বারইয়ারহাট ট্রাফিক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফখরুল ইসলাম দেশের বাহিরে থেকে দেশে তার সিন্ডিকেট বাহিনীদের দিয়ে জবর দখল,হামলা মামলা দিয়ে হয়রানি করে। সরকারি খাস জায়গা,কবরস্থানের জায়গা, ব্যক্তি মালিকানা জয়গা দলখ করে সীমানা প্রাচীর তৈরি অভিযোগ করেন ভুক্তভোগীরা। যার ফলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চলাচলে বাধা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কষ্ট ও ভোগান্তি পোয়তে হয়।
এসব কাজে বাধা দিলে তার বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার সম্মানহানী ও মিথ্যা মামলার কারণে থানা কোর্টে দৌড়াতে গিয়ে সর্বহারা হয়ে গেছে অনেক পরিবার।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর রসূল আহমদ নবী, আরিফ উদ্দিন মাসুদ, বিশু প্রসাদ দত্ত রতন সহ ভুক্তভোগীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ফখরুল ইসলামকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












