পাকিস্তান সেনা বাহিনী বলছে তারা বিতর্কিত কাশ্মীর এলাকায় ভারতের ‘স্পাই ড্রোন’ গুলি করে ভূপাতিত করেছে।
তাদের দাবি ভারতীয় ড্রোন ওই এলাকার ছবি তুলছিল।
পাকিস্তানের আকাশ সীমা লংঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।
ভারতীয় সেনা ও বিমান বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে ওই এলাকায় তাদের কোনো ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় নি বা তাদের কোনো ড্রোন বিধ্বস্ত হয় নি।
অন্যদিকে, কাশ্মীরে পাকিস্তানি সৈন্যের গুলিতে ভারতীয় একজন নারী সীমান্তরক্ষীর হত্যার ঘটনায় বুধবার ভারত পাকিস্তান সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে।
গত সপ্তাহে রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানি প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠক করেছেন এবং আগামী বছর আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিঃ শরীফের আমন্ত্রণও গ্রহণ করেছেন।
এরপরই আজ বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনল পাকিস্তান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ












