কলম্বিয়ার পানামা সীমান্তের কাছে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ছয় দশমিক এক। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০১০) চোকো অঞ্চলে ৩০ কিলোমিটার গভীরে (১৮ মাইল) ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল উঙ্গুইয়া শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে একটি জঙ্গলে।











