রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠী প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্ত ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠীতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজাপুর, উপ- পরিচালক জেলা সমাজ সেবা অধিদপ্তর ঝালকাঠি মোঃ রুহুল আমীন শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস, গালুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক কামাল,রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ আউয়াল গাজী,কানুদাসকাঠী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান বাবলু প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক খবর:

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে খুলনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

খুলনা সিটি কর্পোরেশনের ১৮তম বিশেষ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে লাশ নিয়ে মিছিল, সড়ক অবরোধ

ঝিনাইদহে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরন

ঝিনাইদহে খোলা আকাশের নিচে গরুর সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদান !

শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি

ঝিনাইদহের চিনিকল শ্রমিক-কর্মচারীদের ব্যাপক বিক্ষোভ, স্মারকলিপি প্রদান !

ঝিনাইদহে ফের পুলিশ পরিচয়ে পরীক্ষার্থী অপহরণ, জনতার মহাসড়ক অবরোধে উদ্ধার !

ঝিনাইদহে পুস্তক বিক্রেতা সমিতির মুখে কালো কাপড় বেধে মানববন্ধন ও দোকান ধর্মঘট !












