রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের তিন গ্রুপ পৃথকভাবে দিনব্যাপি নানা কর্মসূচী পালন করে। এ উপলক্ষে বিকাল ৪টায় উপজেলা বাইপাস মোড় থেকে মাহমুদ-ইলিয়াস গ্রুপ এক বর্ণাঢ্য র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, রাজিব ফরাজী, স¤্রাট তালুকদার, ফয়সাল মৃধা, গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ মাইনুল ইসলাম টুটুল প্রমূখ।
অপরদিকে বিকাল সাড়ে চারটায় উপজেলা ছাত্রলীগ বর্তমান সভাপতি আহসান হাবিব রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বাপ্পি মৃধার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে তারা সন্ধা ৬ঃ৩০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ খায়রুল আলম সরফরাজ,সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা রাজাপুর, মোঃ তাজুল ইসলাম কাজল শরীফ,সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,উপজেলা রাজাপুর,সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাম্প্রতিক খবর:

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে খুলনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

খুলনা সিটি কর্পোরেশনের ১৮তম বিশেষ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে লাশ নিয়ে মিছিল, সড়ক অবরোধ

ঝিনাইদহে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরন

ঝিনাইদহে খোলা আকাশের নিচে গরুর সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদান !

শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি

ঝিনাইদহের চিনিকল শ্রমিক-কর্মচারীদের ব্যাপক বিক্ষোভ, স্মারকলিপি প্রদান !

ঝিনাইদহে ফের পুলিশ পরিচয়ে পরীক্ষার্থী অপহরণ, জনতার মহাসড়ক অবরোধে উদ্ধার !

ঝিনাইদহে পুস্তক বিক্রেতা সমিতির মুখে কালো কাপড় বেধে মানববন্ধন ও দোকান ধর্মঘট !












