সিলেটে কিশোর শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার আসামী কামরুল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।
সহকারী পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান ভুঁইয়া জানিয়েছেন সৌদি পুলিশের পরামর্শক্রমেই তারা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ করেছিলেন।
রেড নোটিশ জারির পর এখন সৌদি আরবে আটকে থাকা কামরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হবে বলে জানিয়েছেন তিনি।
গত ৮ই জুলাই চোর সন্দেহে নির্যাতন করে কিশোর সামিউল আলম রাজনকে হত্যা করা হয়।
এরপর রাজনকে পিটিয়ে হত্যার দৃশ্য সম্বলিত ভিডিও ফেসবুকে পোস্ট করা হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
এর পরপরই সৌদি আরব চলে যায় কামরুল ইসলাম।
পরে সেখানে স্থানীয়রা তাকে ধরে ফেলে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত












