রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : রাঙ্গুনিয়ায় বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা দিতে কর্মীদের মাঝে সহায়ক রেজিষ্ট্রার বিতরন করা হয়েছে। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ পৌরসভার ৬৪ কর্মীদের মাঝে এসব পরিবার পরিকল্পনা সহায়ক রেজিষ্ট্রার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলাউদ্দিন আজাদ, সহকারি মো. আব্বাস আলী , রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। পরিবার পরিকল্পনা সহায়ক রেজিষ্টারের মাধ্যমে কর্মীরা পরিবার পরিকল্পনা , গর্ভবতী স্বাস্থ্য সেবা ও শিশুদের পুষ্টি সেবা দিতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে সেবা প্রদান করবে।











