রাঙ্গুনিয়া প্রতিনিধি, জগলুল হুদাঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম জঙ্গল পারুয়া এলাকায় তিনদিন ধরে পড়ে আছে এক অজ্ঞাতনামা লাশ। স্থানীয়রা পাশ্ববর্তী পৌরসভার কাউন্সিলরকে জানালে তিনি লাশটি তার এলাকার নয় বলে জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যানও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। রাঙ্গুনিয়া থানাও এ বিষয়ে অবগত নন বলে জানা গেছে। লাশটি কোন জায়গায় এ নিয়ে এলাকাবাসীদের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় , উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকার গোদুরি ঘোনা নামক স্থানে বুধবার (৬ এপ্রিল) সকালে প্রতিদিনের মতো লাকড়ি ও গরু চড়াতে যায় কয়েকজন যুবক। তারা পাহাড়ের ঢালুতে আনুমানিক ৪০ বছর বয়সী সাদা শার্ট ও কালো প্যান্ট পরা লাশ দেখতে পায়। লাশের শরীরের উপর একটি গাছের টুকরা পরে থাকতে দেখতে পেয়ে তারা ভয় পেয়ে চলে এসে স্থানীয়দের জানায়। পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, বিষয়টি আমি জানিনা, এলাকার কেউ তো আমাকে জানায়নি। খবর নিয়ে দেখছি। পুলিশকে জানাচ্ছি।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












