
মালয়েশিয়ার পেনাং প্রদেশে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি নির্মাণ শ্রমিকের পরিচয় জানা গেছে।
তারা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবীদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মো. আহাদ আলী (৪২)।
বুধবার কুয়ালা লামপুরে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রথম প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ পাসপোর্ট নাম্বারসহ নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিনজনের লাশ বর্তমানে পেনাং জেনারেল হাসপাতালে আছে। আরও দুই বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তারা ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
মঙ্গলবার রাতে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। সেখানে মোট ১৮ জন বাংলাদেশি কাজ করছিলেন। তাদের মধ্যে নয়জন সেখানে আটকা পড়েন।
পরে তিনজনের লাশ উদ্ধারের পাশাপাশি দুজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। চারজন এখনও আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পত্রিকাগুলো।
দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাই কমিশনের প্রথম শ্রম সচিব এ এস এম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনাস্থলে পাঠান। ওই দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন।
প্রেস সচিব সুফি মারুফ জানান, নিহত ৩ প্রবাসীর লাশ দ্রুত দেশে পাঠাতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্যও কাজ করবে হাই কমিশন।
সাম্প্রতিক খবর:

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল












