এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্র জমিয়তের উদ্যোগে প্রবাসী জমিয়ত নেতাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা জমিয়তের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মারুফুল হাসানের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদের। জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরব রিয়াদ রওদা শাখার সভাপতি মাওলানা জালাল আহমদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল হাসান খান কে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাঃ আব্দুল্লাহ, বক্তব্য রাখেন সাহেদ আহমদ, ওয়াহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফরহাদ আহমদ, সহ সেক্রেটারী হাবিবুর রহমান ও দিলাওয়ার হুসাইন, অর্থ সম্পাদক সুহাইল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












