স্টাফ রিপোর্টার।। জালালাবাদ রিকভারী গ্রুপ সিলেট এর উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনে আহ্বায়ক শিপুল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হোসেন খানের পরিচালনায় শুক্রবার সন্ধ্যা ৭টায় সভা অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, নোমান আহমদ, অজয় ভট্টাচার্য, এম মালেক সুমিম, এবাদুর রহমান পান্না, নাসির আহমদ, মো. জুবায়ের হোসেন, আব্দুল কাদির সাদিক, দুলাল আহমদ, মো. সিপন, সঞ্জয় দাস, আমিনুর রহমান তামিম, আবির হোসেন, সিরাজ আহমদ, মান্নান আহমদ ইমন, ফরহাদ আল হাফিজ, মঈন উদ্দিন, সুয়েব আহমদ, সালাউদ্দিন, রাসেদ আহমদ, সুধন কুমার দেব প্রমূখ।
সভায় বক্তারা বলেন, প্রতিদিন বাংলাদেশের অনেক ব্যক্তি মরণনেশা মাদকে আসক্ত হচ্ছে। অনেক সোনার জীবন নষ্ট হচ্ছে। এ থেকে উত্তোরণের একমাত্র পথ হলো গণসচেতনতা। সমাজের শিক্ষিত ও বিবেকবান লোক যদি এসব মাদকাসক্ত ও মাদকবিক্রয়কারীর বিরুদ্ধে রুখে দাড়ায় তাহলে একটি মাদকমুক্ত দেশ ও সমাজ গড়া সম্ভব হবে।
বক্তারা আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জানুয়ারি মাস ব্যাপী চলছে মাদক বিরোধী প্রচারণা। এরই অংশ হিসেবে জালালাবাদ রিকভারী গ্রুপ, সিলেট পুরো মাস ব্যাপী মাদক বিরোধী প্রচারণা চালিয়ে যাবে।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












