
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দুটি স্থানে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৩০০ জন বন্যার্থদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু বিস্কুট, চিনি, লবন, মুড়ি, ঔষধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাজনগর আইডিয়াল স্কুলের সামনে ত্রাণ বিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য ও জালালাবাদ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক আনহার সমশাদ, রাজনগর প্রেসক্লাব এর সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সদর ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন, জেলা স্কাউট মেম্বার সৈয়দ আফসার আলী, সাকের আহমদ ইবাদ, এম এম হাসিবুজজামান, মো:আলী হোসেন ও তানজীম আহমেদ শিহাব প্রমুখ।
ত্রান-সাহায্য কার্যক্রম পরিচালনায় ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার নেতৃবৃন্দরা।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন সবসময়ই মানবতার কল্যাণে কাজ করে আসছে।
সংগঠনটির আন্তর্জাতিক শাখা কমিটি গুলো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এর মধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখা অন্যতম।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখা মৌলভীবাজার জেলায় ত্রাণ বিতরণ করায় সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু এর ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












