
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট– জাতীয় পার্টি, মৌলভীবাজার সদর উপজেলা শাখার “কর্মী সভা” সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ আগস্ট) স্থানীয় জাতীয় মহিলা সংস্থা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার প্রধান সমন্বয়ক তজমুল হোসেন চৌধুরী।
বদরুল হাসান জোসেফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদ, সদস্য
বেলায়েত আলী খান জুয়েল, ডাঃ খালেদ চৌধুরী প্রমুখ।
বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রফিকুল ইসলাম,জাতীয় পার্টি নেতা আলতাফুর রহমান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, শাহাজাদী বেগম, আলী আজাদ, আকমল হোসেন, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি নেতা আশরাফ উদ্দিন হিরো, মৌলভীবাজার পৌর জাতীয় পার্টি নেতা ইয়াকুব আলী, সাবেক ছাত্র নেতা হারুনুর রশিদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সদর উপজেলা ও সদর পৌরসভার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক নির্বাচিত হন আলতাফুর রহমান এবং সদস্য সচিব বদরুল হাসান জোসেফ।
পৌরসভা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্বাচিত হন ইয়াকুব মোঃ পারবেজ ও সদস্য সচিব মোঃ শাহাজান শাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মুমিত আহমদ, শহিদুল ইসলাম, ৩ নং কামালপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা খোকন আহমদ, মিন্টু মিয়া, মিলাদ হোসেন, ১নং খলিল পুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোবাশ্বের আলী, শাহ কামাল আহমদ, একাটুনা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা দুলাল আহমদ, শহিদ মিয়া, চাদনীঘাট ইউপি জাতীয় পার্টিনেতা শাহিদ আহমদ, রুহেল মিয়া প্রমুখ।

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












