ডেস্ক নিউজ : আগামীকাল ২১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি শুরু হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জবির ‘এ’, ‘বি’ ও ‘ই’ ইউনিটে ১ম, ২য়, ৩য় ও চতুর্থ মেধাক্রম অনুযায়ী স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য ‘শিওর ক্যাশ’ এর মাধ্যমে আগামী ২৬ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বিভাগে টাকা এবং প্রয়োজনীয় সনদপত্রাদি জমা দিতে হবে।
একইভাবে ‘সি’ ইউনিটের বিবিএতে ভর্তির জন্য আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে এবং ‘ডি’ ইউনিটে ভর্তির জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বিভাগে টাকা ও সনদপত্রাদি জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd এবং admissionjnu.info) পাওয়া যাবে।
সাম্প্রতিক খবর:

শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

শুক্রবার আহত ও শহীদদের স্মরণে কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আমার কথা এখানেই হোক শেষ

তাপপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ ঘোষণা

তাপদাহ: প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ

টিউশন ফি ছাড়াই পড়াশোনা

একতা স্পোর্টিং ক্লাব কাজিরবাজার'র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত












