
কাজির বাজার একতা স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ২২ তম একতা প্রাথমিক ও ৪র্থ জুনিয়র মেধা অন্বেষণ পরীক্ষা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) মৌলভীবাজার সদরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা একতা স্পোর্টিং ক্লাব’র আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় আট শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ২৩ তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা ৫ ম ও ৮ ম শ্রেণি মরহুম সৈয়দ তরশেদ হোসেন ও মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু, সাধারণ সম্পাদক গাজী আবেদ সহ বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বৃত্তি দাতা পরিবারের সদস্যদের মধ্যে সৈয়দ ইফতার হোসেন বাচ্চু,সৈয়দ মুহাম্মদ আলী,টিপু চৌধুরী, ডাঃ নিজাম চৌধুরীসহ অনেকে।
পরীক্ষা পর্যবেক্ষণ করেন সাবেক শিক্ষক নুরুল হক,খয়রুল চৌধুরী, প্রতিভা চক্রবর্তী, আজাদুর রহমান ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান চুনু ও গণমাধ্যম কর্মীরা।
বৃত্তি পরীক্ষা আয়োজকরা বলেন, গত ২৩ বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামুলক পরীক্ষা নিয়ে মেধাবীদের উৎসাহ দিয়ে আসছেন তারা।
বৃত্তি পরীক্ষা আয়োজনে পৃষ্ঠপোষক ছিলেন, লন্ডন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব,বিশিষ্ট গবেষক, শিক্ষানুরাগী ও সমাজকর্মী সৈয়দ আখতার হোসেন বাবু ও আতিকুজ্জামান চৌধুরী টিটু।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের



















