
ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০তম দিনে আহত ও শহীদদের নিয়ে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সমন্বয়ক আবদুল কাদের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কাদের জানান, মূলত এটি একটি অনানুষ্ঠানিক মিটিং ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়কদের নিয়ে ওই মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। এ কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুই-একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। সেটি এই সপ্তাহের মধ্যে এটি গঠিত হবে।
তিনি আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে এখানে অর্গানাইজিং টিম থাকবে। যেটি সেলভিত্তিক ভাগ করে কাজ করবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে, সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।
১৫ নভেম্বর ১০০তম দিন পূর্ণ হবে গণঅভ্যুত্থানের। এ নিয়ে কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ প্রসঙ্গে আব্দুল কাদের বলেন, ‘আগামী ১৫ তারিখ গণঅভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হবে। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় অবস্থানরত আহতদের হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময়, পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছেন তারা শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।’
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

শান্তির প্রার্থনা

সন্তানকে অতিমাত্রায় শাষন করা অনুচিত- ডা. ফারহানা মোবিন

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

ফারওয়ানিয়ার 'জাবাল আল নুর': কঠোর পরিশ্রমে তারমিম-তামিমের কুয়েত জয়

কৃষিপ্রধান ও নদীমাতৃক বাংলাদেশে চিরন্তন দুটি ছবি












