
কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১মার্চ) কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ আবদুল্লাহ আল হারুন।
যুগ্ম সম্পাদক মুহাম্মদ গোলাম সারোয়ার সিরাজীর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের সভাপতি শায়খ এমদাদুল্লাহ বেলালী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শায়খ আবদুর রহমান জামি, সিনিয়র সহ-সভাপতি শায়খ ইসমাইল, সহ-সভাপতি মাওলানা সৈয়দ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ফরওয়ানিয়া প্রদেশ শাখার সভাপতি জহিরুল ইসলাম, জাহরা প্রদেশ শাখার সহসভাপতি হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন প্রমুখ ।

বক্তারা বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হযরত পীরসাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করার আহবান জানান ।
ইফতার পূর্বে হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত মুফতি আজম মুফতি নুর আহমদ, প্রবীণ মুহাদ্দিস মাওলানা মমতাজুল করীম বাবা হুজুর এবং নোয়াখালী চরমুটুয়া মাদরাসার মুহতামিম ও বেফাকের প্রধান প্রশিক্ষক মাওলানা শিব্বির আহমদ’র রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন শায়খ আবদুল্লাহ আল হারুন ।
বিশেষ প্রতিনিধি
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












