আল আমিন রানা বিশেষ প্রতিনিধি : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় গত ১৮ ই ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৫ উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আলোচনা সভা দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিবাদ্য বিষয় ঃ বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। দূতালয় প্রধান এস.এম. মাহবুবুল আলম এর সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব এর বাণী পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব)।











